Tuesday, April 7, 2026

বিক্ষোভের সম্ভাবনায় মোদি আসছেন আলো থাকতেই

Date:

Share post:

কাল, শনিবার শহরে আসছেন কলকাতায়। বিমানবন্দর কিংবা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কী বিক্ষোভ হতে পারে? কারণ, সিএএ-এনআরসি নিয়ে রাজ্য উত্তাল। শাসক ও বিরোধী দল দুই তরফই ক্ষোভে ফুটছে। তাহলে কোনও দল কী এরকম কোনও পরিকল্পনা করেছে? তৃণমূলের তরফে এ ধরণের কোনও সম্ভাবনার কথা শোনা না গেলেও সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম সাফ জানান, তাঁরা প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখাবেন। গো ব্যাক স্লোগান দেবেন। রাজ্যের পুলিশ বাধা দিলে মুখ্যমন্ত্রীকেও গো ব্যাক স্লোগান শুনতে হবে। তবে আগাম সম্ভাবনার কথা মাথায় রেখে এসপিজি এবং গোয়েন্দা, দুই তরফেই বিমানবন্দর, রেস্কোর্সের আশপাশ ও নেতাজি ইন্ডোরে পুলিশি নিরাপত্তার ত্রিস্তরীয় রাখা হয়েছে। প্রবল নিরাপত্তা থাকছে ডালহৌসি, মিলেনিয়াম পার্কেও। এই বিক্ষোভের সম্ভাবনায় প্রধানমন্ত্রী দিনের আলো থাকাকালীনই কলকাতায় নামবেন। প্রথমে আসার কথা ছিল বিকেলে। সময় এগিয়ে এনে তা বিকেল ৩.৩০-৪টে করা হয়েছে। কলকাতা বিমানবন্দর থেকেই প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নামবেন রেস কোর্সে। সড়ক পথ এড়ানো হয়েছে বিক্ষোভের কথা মাথায় রেখেই।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...