Tuesday, April 7, 2026

মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানে মোদি- মমতা এক মঞ্চে! জল্পনা

Date:

Share post:

কলকাতা সফরে এসে শনিবার প্রধানমন্ত্রী মিলেনিয়াম পার্কে হাওড়া সেতুর ‘লাইট অ্যান্ড সাউন্ড’ কর্মসূচির সূচনা করবেন। নবান্ন সূত্রের খবর, এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীও থাকবেন।

সূত্রের খবর, কলকাতা বন্দরের 150 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে
আমন্ত্রণ জানানো হয় কেন্দ্রীয় সরকারের তরফে৷ কেন্দ্রীয় জাহাজ ও রসায়ন প্রতিমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় নিজে এদিন বেলা 4টে নাগাদ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমন্ত্রণ জানিয়েছেন৷ একইসঙ্গে শনিবারই গঙ্গাতীরের মিলেনিয়াম পার্কে বন্দরের ‘লাইট অ্যান্ড সাউন্ড’ কর্মসূচির সূচনা অনুষ্ঠানেও উপস্থিত থাকার জন্য মমতাকে আমন্ত্রণ জানান। জানা গিয়েছে, মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন৷

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...