Sunday, May 17, 2026

এ যুগের দেবদাস মরে না, আলোয় ফেরে চন্দ্রমুখীরা

Date:

Share post:

‘দেবদাস’- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাস চিরকালই পরিচালকদের পছন্দের। সায়গলের সময় থেকে শাহরুখ খান- বারবার রুপোলি পর্দায় এসেছেন দেবদাস মুখোপাধ্যায়। এবার বাংলা নাট্যমঞ্চেও হাজির তিনি। তবে, একেবারে এই সময়ের প্রেক্ষিতে। সেদিক দিয়ে দমদম ব্রাত্যজনের ‘দেবদাস’ অনেকটা ‘ডেভ ডি’-র আঙ্গিকে উপস্থাপিত হয়েছে মঞ্চে। এমনটাই জানালেন নাটকের পরিচালক প্রান্তিক চৌধুরী। রাজ্যের মন্ত্রী তথা নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু এই নাটকের মুখ্য কারিগর। তাঁর তুলির টানেই শরৎচন্দ্রের ‘দেবদাস’-এ এসেছে অপেরা বা যাত্রার শৈলী। তবে, এ যুগের দেবদাসরা মরে না। তারা অফুরান প্রাণশক্তিতে বেঁচে থাকে। বাঁচিয়ে রাখে তাদের ভালবাসাকে। আর অন্ধকারে পড়ে নিজের ভাগ্যকে দোষারোপ করে না চন্দ্রমুখী। আপন ভাগ্য জয় করে ফ্ল্যাট কিনে উঠে যায় ১২ তলায়। যেখান থেকে প্রেমিক দেবদাসের হাতে হাত রেখে আকাশ দেখে সে।
দমদম ব্রাত্যজনের ‘দেবদাস’-এ কথকের ভূমিকায় রয়েছেন ঘটক। আর নাটকের মুড বেঁধে দিয়েছে দুই গায়ক-গায়িকা। একের পর এক গান মঞ্চে লাইভ পরিবেশন করেছেন তাঁরা। সঙ্গে নাচ। আর জনপ্রিয় হিন্দি বা বাংলা গানগুলিকেই ভাষা পালটে ব্যবহার করা হয়েছে। এই আইডিয়াও ব্রাত্য বসুর বলে জানান প্রান্তিক। তাঁর পরিকল্পনাতেই অভিনব মোড়কে মঞ্চে উপস্থাপিত হচ্ছে এযুগের ‘দেবদাস’। এই ধরনের নাটকের মাধ্যমে বাঙালীকে আবার মঞ্চমুখী করা যাবে বলে আশাবাদী নাটকের প্রয়োজন তথা অভিনেতা প্রদীপ মজুমদার।

আরও পড়ুন-সৌজন্যে মোদি, অহি-নকুল পাশাপাশি, সামান্য মস্করাও

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...