Saturday, June 27, 2026

রাজ্যের দাবি, সঙ্গে সিএএ : মোদি-মমতা বৈঠক

Date:

Share post:

মেরে কেটে মিনিট পনেরো। বিকেল ৪.৩০ মিনিট থেকে ৪.৪৫ মিনিট। রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক। বৈঠকে কী কথা হয়, সে নিয়ে রাজনৈতিক মহলে ছিল চরম উত্তেজনা, চরম কৌতূহল। কৌতূহল মেটালেন মুখ্যমন্ত্রী নিজেই। নর্থ গেট দিয়ে বেরিয়ে এসেই বললেন, “আমি সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম, তার কারণ এটা আমার সরকারি প্রোটোকলের মধ্যে পড়ে, এটা সাংবিধানিক দায়িত্ব। যে কারণে মিনিস্টার ইন ওয়েটিং ফিরহাদ হাকিম বিমানবন্দরে ছিলেন। অন্য দেশের রাষ্ট্রপ্রধান এলেও তাই করতে হয়।”

মুখ্যমন্ত্রী জানান, “আমাদের বকেয়া ২৮হাজার কোটি টাকা আছে। এ ছাড়াও বুলবুল বাবদ প্রায় ৮হাজার কোটি টাকা। মোট প্রায় ৩৮হাজার কোটি টাকা। আমি এই বকেয়া এখনই মিটিয়ে দিতে অনুরোধ করেছি। এছাড়া সিএএ, এনআরসি, এনপিআর-র যে আমরা বিরোধী তা প্রধানমন্ত্রীকে জানিয়ে এসেছি। এ ব্যাপারে প্রয়োজনে দিল্লিতে কথা বলবেন বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।”

আরও পড়ুন-সৌজন্যে মোদি, অহি-নকুল পাশাপাশি, সামান্য মস্করাও

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...