Saturday, June 27, 2026

‘জীবিত’কে মৃত ঘোষণা! কী হল রোগীর?

Date:

Share post:

‘জীবিত’-কে মৃত বলে ঘোষণা করে পাঠানো হল ময়নাতদন্তে। অভিযোগ, কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার চিকিৎসকদের। কোচবিহার ২ নম্বর ব্লকের বাণেশ্বরের পেট্রল পাম্পের সামনে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বছর সতেরোর বিশাল বর্মণ। কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিশালের মা ময়নাতদন্ত করাতে অস্বীকার করেন। দেহ বাড়ি ফিরিয়ে নিয়ে যায় পরিবার। তাদের দাবি, এরপরে বিশাল নাকি প্রায় ১লিটার দুধ খায়। ফের তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে যান কোচবিহার থানার আইসি সৌম্যজিৎ রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। যদিও, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-দুই মন্ত্রীর হাত ধরে পথচলা শুরু আব্দুল কালাম নামাঙ্কিত সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...