Saturday, June 6, 2026

দুই মন্ত্রীর হাত ধরে পথচলা শুরু আব্দুল কালাম নামাঙ্কিত সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের

Date:

Share post:

শনিবার গার্ডেনরিচে কিংবদন্তি পরমাণু বিজ্ঞানী তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আব্দুল কালাম-এর নামাঙ্কিত ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

এদিনের অনুষ্টানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ১০০টি ইংরেজি মাধ্যম স্কুল করার পরিকল্পনা আছে রাজ্য সরকারের। এটি তার মধ্যে ৬৬তম ইংরেজি মাধ্যম স্কুল। এই শিক্ষাবর্ষ থেকেই এই স্কুলের পঠন-পাঠন শুরু হবে। আপাতত এই স্কুলে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট ৮০০ জন ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া হবে। ভবিষ্যতে এটিকে উচ্চ মাধ্যমিকস্তরে উন্নীত করা হবে। এবং ছাত্র-ছাত্রীর ভর্তির সংখ্যা আরও বাড়ানো হবে।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমার জীবনের একটা বড় স্বপ্ন পূরণ হল। গার্ডেনরিচে প্রথম সহকারী ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করা হল।”

আরও পড়ুন-হোয়াটসঅ্যাপের সূত্রে JNU-হামলার ৩৭ ‘মুখোশধারী’-কে চিহ্নিত করেছে পুলিশ

Related articles

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...

জেনে নিন সপ্তাহান্তে পেট্রোল- ডিজেলের দাম কত হল

শনিবার কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।মুম্বইতে আজকের পেট্রোলের দাম...