Wednesday, June 24, 2026

জয় নিশ্চিত, ঠাণ্ডা মাথায় গণনায় থাকুন: আসানসোলে ফোনে বার্তা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

বুথ ফেরত সমীক্ষা প্রভাবিত করে যেভাবেই তৃণমূল নেতা-কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করুক না কেন গেরুয়া শিবির- তাতে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাত পোহালেই ২০২৪ লোকসভা নির্বাচনের ভোট গণনা। ঠিক তার আগের দিন সোমবার আসানসোলের রবীন্দ্র ভবনে তৃণমূলের কাউন্টিং এজেন্টদের ফোনে সেই বার্তা দিলেন দলনেত্রী। মন্ত্রী মলয় ঘটকের (Maloy Ghatak) ফোনে তিনি কাউন্টিং এজেন্টদের বার্তা দেন, জয় আমাদের নিশ্চিত। শরীর সুস্থ রেখে ঠান্ডা মাথায় কাউন্টিং হলে থাকুন। একই সঙ্গে জয়ের আগাম শুভেচ্ছা জানান তৃণমূল (TMC) সুপ্রিমো।তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো, গণনার আগে সোমবার জেলায় জেলায় গুরুত্বপূর্ণ বৈঠক করছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। আসানসোলের এই বৈঠকে এদিন ছিলেন মন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক (Maloy Ghatak), তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী-সহ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল নেতৃত্ব। এদিন কাউন্টিং হলে এজেন্টদের সতর্ক থেকে কীভাবে ভোট গণনা শেষ পর্যন্ত কেন্দ্রে থাকতে বলে- সেই বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

রবিবার দলের জেলার নেতাদের নিয়ে বিশেষ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে  গণনার দিন কী করণীয় বুঝিয়ে দেন। পাশাপাশি, বেশ কিছু লোকসভার আসনের জন্য পর্যবেক্ষক নিয়োগ করেন। তৃণমূল সূত্রে খবর, কয়েকটি কেন্দ্রের জন্য দলের তরফে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সোমবার তাঁদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে সব প্রস্তুতি সেরে ফেলতে হবে এবং সোমবার রাতের মধ্যে রিপোর্ট পাঠাতে হবে দলকে।







Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...