Wednesday, June 24, 2026

পুলিশের মাথা ফাটানোর ঘটনা: সন্দেশখালিতে গ্রেফতার ৭ বিজেপি কর্মী

Date:

Share post:

গোটা রাজ্যে যে শান্তিপূর্ণ নির্বাচনের আবহ গোটা নির্বাচন প্রক্রিয়ায় জারি ছিল, তাতে কালি লাগাতে সপ্তম দফায় সন্দেশখালিতে আগুন জ্বালায় বিজেপি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সন্দেহভাজনদের গ্রেফতার করতে চাইলে পুলিশকে আটকানো থেকে পাথর ছোঁড়া, বিজেপি প্রার্থীর এগিয়ে এসে পুলিশকে হুমকি, কিছুই বাদ ছিল না সন্দেশখালিতে। পুলিশের কাজে বাধা দিতে মাথা ফাটানো হয় এসআই সাগির গাজির। সেই ঘটনায় এবার সাত বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ।

নির্বাচনের দিন অর্থাৎ ১ জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালির ভোলাপাড়ায় জমায়েত করে ভোটে বাধার পরিবেশ তৈরি করে। সেই সময় এসআই সাগির গাজি ঘটনাস্থলে গিয়ে দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মারধর করা হয়। মাথায় গুরুতর চোট নিয়ে তাঁকে প্রথমে সরবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনায় সোমবার সাতজনকে গ্রেফতার করল পুলিশ।

সন্দেশখালিতে নির্বাচনের দিন অশান্তির ঘটনায় বিভিন্ন এলাকা থেকে এর আগেই ১১ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। নির্বাচনের দিনই গ্রেফতার হয়েছিল আরও ৫ জন। গণনার দিন নিরাপত্তা বজায় রাখতে স্পর্শকাতর পঞ্চায়েত এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। তার পরেও পরিস্থিতি যাতে ফলাফলের পরেও কোনওভাবে হাতের বাইরে না চলে যায়, তার জন্য চূড়ান্ত সচেতনতা রাজ্যে পুলিশের। সেই অনুযায়ী নির্বাচনে আশান্তির ঘটনায় অভিযুক্তদের আগেই শ্রীঘরে পাঠানোর কাজ করে রাখছে পুলিশ প্রশাসন।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...