Saturday, June 13, 2026

কমপক্ষে ২৬টি আসনে তৃণমূলের জয় নিশ্চিত! দাবি দেবের

Date:

Share post:

রাত পোহালে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে লোকসভা নির্বাচনের গণনা ও ফলপ্রকাশ। বিভিন্ন সংস্থা বুথ ফেরৎ সমীক্ষা বা এক্সিট পোলে গোটা দেশের মতো বাংলাতেও বিজেপিকে এগিয়ে রাখলেও রেজাল্ট আউট নিয়ে অন্য কথা বললেন অভিনেতা তথা ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। হোয়াটস অ্যাপ গ্রুপে দিলেন বার্তাও। “আমরাই জিতছি, তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পাবে।”

দেবের দাবি, রাজ্যে তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পেতে চলেছে। এই সংখ্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে। তৃণমূলের ঘাটাল লোকসভা ইলেকশন কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব তাঁর এই মন্তব্য করেছেন। ঘাটাল সহ সারা বাংলায় দলের সমস্ত পার্টি কর্মী ও সমর্থকদের দেব আশ্বাস দেন, বুথ ফেরৎ সমীক্ষা নিয়ে মাথা ব্যথার দরকার নেই, কারন বাংলা তৃণমূল সবচেয়ে বেশি আসন পাবে।

বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল প্রকাশের পরেই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। বেশিরভাগ সমীক্ষায় তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি। এমন আবহে বেশ হতাশ তৃণমূলের কর্মীরা। কিন্তু কর্মীদের চাঙ্গা করতে আসরে নেমেছেন দেব। দলের সবর্ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাও পোস্ট করেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক যুব সভাপতি সৌরভ চক্রবর্তী। ১ লক্ষ ৭০ হাজার গাছ ‘অর্ডার’ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। দেব জানিয়েছিলেন, তিনি যা মার্জিনে জিতবেন, সেই সংখ্যক গাছ লাগাবেন ঘাটাল জুড়ে।

Related articles

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...