Friday, April 3, 2026

‘মাখন-মসৃণ’ হচ্ছে নির্ভয়াকণ্ডে ৪ দোষীর ফাঁসির দড়ি

Date:

Share post:

ইতিমধ্যেই নির্ভয়াকাণ্ডে ৪ দোষীর সাজার দিন ঘোষণা করেছে পাতিয়ালা হাউস কোর্ট। ২২ জানুয়ারি সকাল সাতটায় ৪ দোষীকে ফাঁসি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিহার জেল সূত্রে খবর, ইতিমধ্যেই আদালতের আদেশ কার্যকর করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সেখানে। ৩ নম্বর জেলে ফাঁসি হবে ৪ দোষীর। অক্ষয় ঠাকুর, মুকেশ সিংহ, বিনয় কুমার ও পবন গুপ্তকে জেলের আলাদা আলাদা সেলে রাখা হয়েছে। তাদের স্বাস্থ্যের দিকে নজর রেখেছে জেল কর্তৃপক্ষ। প্রতিদিন দু-বার চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করছেন। সিসিটিভির মাধ্যমেও নজরদারি চলছে।

ফাঁসির দড়িতে ঝোলানোর মহড়া সেরে ফেলেছে জেল কর্তৃপক্ষ। প্রত্যেকের জন্য দুটি করে ফাঁসির দড়ি প্রস্তুত করে, সেগুলিতে দোষীদের দ্বিগুণ ওজনের ডামি দিয়ে ফাঁসির মহড়া করেছে তিহার জেল কর্তৃপক্ষ। নিয়মানুযায়ী, ফাঁসির জন্য নতুন দড়ি ব্যবহার করা হয়। সেগুলিকে মোলায়েম রাখতে মাখনে ডুবিয়ে রাখা হয়েছিল। পরে সেগুলি স্টিলের বাক্সে রাখেছে জেল কর্তৃপক্ষ। ফাঁসির সময় এক চিকিৎসক, মনোবিদ ও জেলের আধিকারিকরা উপস্থিত থাকবেন। ৪ দোষীকে আধ ঘণ্টা ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা হবে। পরে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করলে দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ৪ দোষীর পরিবার সৎকারের জন্যে দেহ চাইতে পারবে। না হলে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করবে তিহার জেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন-‘Un-popular হয়ে পড়লে লুকোচুরি খেলতেই হবে, কণাদ দাশগুপ্তের কলম

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...