Saturday, April 4, 2026

প্রথম কোনও প্রধানমন্ত্রীর বেলুড়ে রাত্রিবাস

Date:

Share post:

একপাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর এক দিকে রাজ্যপাল জগদীপ ধনকড়। মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করে প্রধানমন্ত্রী স্পিড বোটে করেই চললেন বেলুড়ে। বেলুড় মঠেই রাত কাটাবেন। তিনিই প্রথম প্রধানমন্ত্রী, যিনি বেলুড়মঠে রাত কাটাচ্ছেন। থাকবেন অবশ্য আন্তর্জাতিক অতিথিশালায়।

 

কাল, রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন। বেলুড়ে ভোরে উঠে মঠের সন্ন্যাসীদের সঙ্গেই ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী। ফলে নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়ে যায়। অতিথিশালা ফাঁকা করা হয়। বেলুড় ঘিরে নিয়েছে এসপিজি। রাতে রামকৃষ্ণ মিশনের প্রয়াত অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দর প্রতি শ্রদ্ধা জানিয়ে ট্যুইট করেন মোদি। লেখেন, আমি আনন্দিত যে স্বামীজির জন্মদিনে বেলুড়ে কাটাব। তবে ফাঁকা লাগবে, অভাব বোধ করব স্বামী আত্মস্থানন্দর। রাতে তিনি বেলুড়ের প্রসাদ খেলেন এবং স্বামীজির সঙ্গে দেখা করে, কুশল বিনিময় করে অতিথিশালায় চলে যান।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...