Wednesday, June 24, 2026

স্বামীজির পুণ্যভূমিতে দাঁড়িয়েও মোদির নাগরিকত্ব রাজনীতি

Date:

Share post:

বেলুড় মঠে স্বামীজির পুণ্যভূমিতে দাঁড়িয়ে নাগরিকত্ব আইন নিয়ে রাজনীতি করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও বিরোধিরা রাজনীতি করছে বলে তাদের তুলোধোনা করতেও ছাড়লেন না।

পড়ুয়াদের সামনে রেখে রবিবার সকালে প্রধানমন্ত্রী বললেন, এই আইন নাগরিকত্ব দেওয়ার, ছিনিয়ে নেওয়ার জন্য নয়। মহাত্মা গান্ধীও তো এটাই চেয়েছিলেন। তাহলে কেন এই বিরোধিতা? মোদির জবাব, কিছু রাজনৈতিক দল নিজেদের রাজনৈতিক স্বার্থে বিরোধিতা করছে। পড়ুয়াদের ভুল বোঝাচ্ছে। আপনারাই বলুন, বিরোধিতা করা ঠিক হচ্ছে? মজার হচ্ছে আপনারা যেটা বুঝছেন, সেটা রাজনীতিকরা কেন বুঝছেন না! উদ্দেশ্য নিশ্চয়ই ধরতে পেরেছেন। যাদের ভুল বোঝানো হচ্ছে তাদের আমাদেরই বোঝাতে হবে। দেখার বিষয় এবার তরুণরাও এগিয়ে আসছেন। প্রকৃত তথ্য জানতে পারছেন।

এদিন ফের প্রধানমন্ত্রী পাকিস্তান প্রসঙ্গ তোলেন। বলেন, ৭০ বছর ধরে ওই দেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছে। এবার ওদের জবাব দেওয়ার সময় এসেছে। অনেক অধিকারের কথা হয়েছে। এবার কর্তব্য পালনও করতে হবে।

স্বামীজির পুণ্য জন্মতিথিতে বেলুড়ে রাত কাটানো এবং স্বামীজির স্মৃতি বিজড়িত ঘরে কিছু সময় কাটাতে পারার দারুণ অনুভূতির কথাও তিনি তুলে ধরেন। ফের তিনি বলেন, স্বামীজি যা চাইতেন, সেই স্বপ্ন আমরা পূরণ করতে চাই। করব।

Related articles

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...