Sunday, April 5, 2026

বাগানের উপক্ষার জবাব দিয়ে সনির গায়ে লাল-হলুদ!

Date:

Share post:

বছরের সবচেয়ে বড় চমক। মোহনবাগানের ‘স্টেন ম্যান’ সনি নর্ডি লাল হলুদের জার্সি গায়ে নামতে চলেছেন। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯তারিখের ডার্বি ম্যাচে সনির লাল হলুদে অভিষেক।

ইতিমধ্যে কথাবার্তা চূড়ান্ত। প্রাথমিক সম্মতি দিয়েছেন সনি। আজারবাইজানের ক্লাব জিরা এফকে থেকে ছাড়পত্র নিয়ে নিয়েছেন। এই ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে সনির দূরত্ব বাড়ছিল। সাম্প্রতিক ছেলের জন্মদিন সেলিব্রেট করতে দুবাই গিয়েছিলেন সনি। সেই সময়ে মোহনবাগানে ফেরা নিয়ে ব্যক্তিগতভাবে তিনি উদ্যোগ নেন। কথা বলেন মালয়েশিয়ার ক্লাবের সঙ্গেও। কিন্তু তিনি দেখেন চামোরো ও কালিনাসের পরিবর্তে পাপা ও তুরসভের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে বাগানে। ফলে তখন থেকেই বিকল্প ভাবতে শুরু করেন। এর মাঝেই ইস্টবেঙ্গলের অফার আসে এবং টাকার অঙ্ক অনেকটাই বেশি। পাশাপাশি মোহনবাগানের উপেক্ষার জবাব দেওয়াও দরকার ছিল। সেই কারণে লাল হলুদে যাত্রা।

আরও পড়ুন-মাঝ আকাশে মহিলা বললেন, গায়ে বিস্ফোরক, ফাটতে পারে যে কোনও সময়ে!

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...