Wednesday, June 24, 2026

দিলীপকে প্রশ্নের মুখে ফেললেন অভিষেক

Date:

Share post:

দিলীপ-বাবুল বিরোধের মাঝেই সে নিয়ে তির্যক কটাক্ষ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আক্রমণের তীর সরাসরি দিলীপ ঘোষের দিকে। বললেন, দিলীপ ঘোষ যথাযথভাবে বিজেপির আসল চরিত্র মানুষের সামনে প্রকাশ করে ফেলেছেন। এমন কথা বলেছেন যে তাঁর নিজের দলের সাংসদ প্রকাশ্যেই তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন! আমার শুধু একটাই প্রশ্ন দিলীপবাবুকে, দয়া করে রাজ্যের মানুষকে জানান, রাণাঘাটে আপনি প্রকাশ্য সভায় যা বলেছেন, সেটা আপনার ব্যক্তিগত মত না বিজেপির বক্তব্য! প্রসঙ্গত, রবিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাণাঘাটে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, আন্দোলনের নামে ৫০০-৬০০কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে একদল লোক। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে এই সব শয়তানদের গুলি করা হয়েছে, জেলে ভরা হয়েছে। আর এ রাজ্যে প্রায় ৮০কোটি টাকার সম্পত্তি নষ্ট করার পরেও রাজ্য সরকার একজনকেও গ্রেফতার পর্যন্ত করেনি। এরপর দিলীপ কার্যত হুমকির সুরে বলেন, এখানে এসে থাকবে, খাবে, আবার সরকারি সম্পত্তি নষ্ট করবে, এসব চলবে না। আমরা ক্ষমতায় এলে এদের লাঠি পেটা করব, গুলি করব, জেলে পুরব।

তারপরেই বিতর্কের সূত্রপাত।

আরও পড়ুন-অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য পুরস্কারের অর্থ দান করলেন সেরেনা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...