Thursday, March 19, 2026

প্রচারের আলোয় থাকতে ফের ‘বিস্ফোরক’ দিলীপ ঘোষ

Date:

Share post:

প্রচারের আলোয় থাকতে ফের ‘বিস্ফোরক’ মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সরকারি সম্পত্তি ধ্বংসকারীদের গুলি করে মারবে বলে মঞ্চে দাঁড়িয়ে বললেন দিলীপ ঘোষ৷
এই রাজ্যে CAA-NRC নিয়ে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদেরই মূলত হুমকি দিলেন দিলীপ৷ জনসভার মঞ্চে দাঁড়িয়ে এই বিক্ষোভকারীদের গুলি করে মারার নিদান দিয়েছেন তিনি৷ তবে এখন নয়, রাজ্যে ক্ষমতায় আসার পর দিলীপ ঘোষরা এ কাজ করবেন৷

রবিবার বিকেলে রানাঘাটে অভিনন্দন যাত্রায় অংশ নিয়েই এই মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেছেন, ‘”সম্পত্তি নষ্ট হচ্ছে। কারো বাপের সম্পত্তি নাকি। আমার– আপনার করের টাকায় এই ট্রেন, বাস, রাস্তাঘাট, রেললাইন তৈরি হয়েছে। ভোটার বলে রাজ্য ওঁদের কিছু করছে না”৷ দিলীপবাবু বলেন, ‘‘নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে পাঁচশো-ছ’শো কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে। অসম, কর্নাটক, উত্তরপ্রদেশে শয়তানদের গুলি করা হয়েছে। তাদের জেলে ভরা হয়েছে। এই রাজ্যে কাউকে গ্রেফতার পর্যন্ত করা হয়নি।’’ এর পরেই তাঁর হুমকি, ‘‘এখানে আসবে, থাকবে, খাবে আবার সরকারি সম্পত্তির ক্ষতি করবে! আমরা এলে লাঠি মারব, গুলি করব, জেলে পাঠাবো।’’

আরও পড়ুন-জেএনইউ : সোশ্যাল সাইটে তথ্য জানতে নোটিশ

spot_img

Related articles

সন্দেশখালি মামলায় কাটল না জট, হাই কোর্টে খারিজ জামিনের আবেদন

সন্দেশখালির (Sandeshkhali) সিবিআই (CBI) মামলায় আপাতত জেল মুক্তি হচ্ছে না শেখ শাহজাহানের (Sheikh Shahjahan)। জামিনের আশায় কলকাতা হাইকোর্টের...

মুখ্য নির্বাচক পদে মেয়াদ বৃদ্ধি! আগরকরের ইচ্ছায় সম্মতি দেবে বোর্ড?

মুখ্য নির্বাচক পদে মেয়াদ বাড়ছে অজিত আগরকরের (Chief Selector Ajit Agarkar )? ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নিজে এই...

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...