Friday, June 12, 2026

পশ্চিমবঙ্গে উপাচার্যরা “বন্দি”, রাজ্যের বিরুদ্ধে ফের বিস্ফোরক রাজ্যপাল

Date:

Share post:

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সাম্প্রতিক পরিস্থিতি এবং শিক্ষার মান উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সোমবার রাজভবনে উপাচার্যদের তলব করেছিলেন রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড়। কিন্তু শিক্ষা দফতর উপাচার্যদের রাজভবনে যাওয়ার অনুমতি দেয়নি। খুব স্বাভাবিকভাবে বৈঠক ভেস্তে যায় রাজ্যপালের। এই ঘটনায় তিনি যথারীতি ক্ষুব্ধ ও অপমানিত।

এদিন সল্টলেকের নিকোপার্ক-এ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সামনে এই প্রসঙ্গে তাঁর ক্ষোভ উগড়ে দেন জগদীপ ধনকড়। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের উপাচার্যদের বন্দি করে রাখা হয়েছে। তাঁদের স্বাধীন এবং গণতান্ত্রিকভাবে মতামত ব্যক্ত করার সুযোগ দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের তরফে। যা শিক্ষা ব্যবস্থার পক্ষে খারাপ দিক। বিপদজনক দিক। ”

পাশাপাশি তিনি আরও বলেন, “SC-ST ও গণপিটুনি প্রতিরোধ বিল নিয়ে সরকারের পক্ষ থেকে জনসাধারণের কাছে যে তথ্য রাখা হচ্ছে তা সঠিক নয়। এই দুই বিল নিয়ে আরও আলোচনা প্রয়োজন।” এদিন রাজ্যপাল বিধানসভার অধক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়েরও নিন্দা করেন বিধানসভা মুলতুবি রাখার প্রসঙ্গ টেনে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...