Tuesday, April 7, 2026

কুমারগঞ্জ কাণ্ডের প্রতিবাদে লকেটের মশাল মিছিল আটকালো পুলিশ, তারপর?

Date:

Share post:

কুমারগঞ্জ ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে শুরু থেকেই সরব বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সম্প্রতি তিনি মৃতার বাড়িতেও গিয়েছিলেন পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে। কিন্তু দেখা হয়নি তার বাবা-মায়ের সঙ্গে। আর এই পুরো বিষয়টি নিয়ে মহিলা মোর্চা নেত্রী দোষ চাপালেন পুলিশ ও রাজ্য প্রশাসনের উপর।

এরপর এদিন সেন্ট্রাল এভিনিউ থেকে মৃতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং দোষীদের মৃত্যু দণ্ডের দাবি তুলে মহিলা মোর্চার সদস্য নিয়ে এক মশাল মিছিলের ডাক দেন। কিন্তু পুলিশ তাঁদের বিজেপি অফিসের সামনেই আটকে দেন। এরপরই বচসা বেঁধে যায় পুলিশের সঙ্গে।

একদিকে লকেট চট্টোপাধ্যায় মিছিল আটকানোর জন্য প্রশাসনের বিরুদ্ধে মাইকিং করেন এবং স্লোগান তোলেন। অন্যদিকে, পাল্টা মাইকিং করে পুলিশ বিজেপি কর্মী-সমর্থকদের শান্ত থাকার আবেদন করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, বিনা অনুমতিতে তাঁরা কোনওভাবেই মিছিল করতে দিতে পারে না। অন্যদিকে, লকেট মিছিলের অনুমতির জন্য পুলিশের উপর চাপ দিতে থাকেন।। প্রায় ৪৫ মিনিট তুমুল বচসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...