Friday, June 12, 2026

‘উত্তরপ্রদেশের দিলীপ’ কী বললেন জানেন কী!

Date:

Share post:

একে দিলীপে রক্ষা নেই তাতে আবার রঘুরাজ। এক কথা, এক সুর। যেন উত্তরপ্রদেশের দিলীপ।

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের শুট আউট বিতর্কের ২৪ ঘন্টার মধ্যে যোগী আদিত্যনাথের মন্ত্রী রঘুরাজ সিংয়ের হুমকি, যে মোদিজি আর যোগীজির বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে, তাদের জ্যান্ত পুঁতে দেওয়া হবে।

আলিগড়ে সিএএ-র সমর্থনে একটি সভায় যোগীর শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী রঘুরাজ বীর বিক্রমে একথা বলে মুখ্যমন্ত্রীর নেক নজরে আসতে চেয়েছেন। বলেছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান যে দেবে তাদের জ্যান্ত পুঁতে দেওয়া হবে। এরা এক শতাংশ। আমাদের টাকায় খায়, আর আমাদের বিরুদ্ধে স্লোগান দেয়। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান মেনে নেওয়া যায় না।

উত্তরপ্রদেশে সিএএ বিরোধী আন্দোলনে ১৯জনের মৃত্যু হয়। আন্দোলনের পুরোধা ছিল পড়ুয়ারা। রঘুরাজের নিশানা যে তারাই, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...