Friday, April 3, 2026

বাংলার কিশোরী ভারতীয় দলে, উচ্ছ্বাসে ভাসছে ক্রিকেটপ্রেমীরা

Date:

Share post:

সৌরভ, ঋদ্ধিমান, ঝুলনের শহর থেকে আর এক বাঙালি কিশোরী ভারতীয় মহিলা ক্রিকেট দলে। শিলিগুড়ির ১৬ বছরের রিচা ঘোষ এখনও মাধ্যমিকে বসেনি। বসতেও পারবে না। কারণ, তার আগে তাকে উড়ে যেতে হবে অস্ট্রেলিয়ায়। টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নিয়েছে রিচা। অনেকটা মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের মতো। মানকুণ্ডুতে ফ্রেন্ডলি ম্যাচ চলাকালীন খবর পেয়ে রিচা বলেছে, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম। বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ পেরোলাম। গতবার বাংলার অনূর্ধ্ব-১৯ দলকে চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর রিচা। সিনিয়র দলে দিল্লির বিরুদ্ধে ৬৭রানের ইনিংসে নজর কাড়েন রিচা। তারপর টি-২০ চ্যালেঞ্জার ট্রফির পারফরম্যান্স রিচার ভারতীয় দলে আসার পথকে মসৃণ করে দেয়। পাঁচ বছর বয়সে রিচার ক্রিকেট মাঠে প্রবেশ। ব্যাটিং তো আছেই, মিডিয়াম পেস বোলিং আর কিপিং তার কাছে উপরি পাওনা। তবে রিচা হতে চান ব্যাটসম্যানই। রিচার ভারতীয় দলে নির্বাচিত হওয়ার পর উচ্ছ্বসিত সৌরভ, ঝুলন তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এবার এঁদের পরামর্শ নিয়েই যেতে চান অস্ট্রেলিয়ায়। অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...