Saturday, June 27, 2026

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার পর্যটক

Date:

Share post:

দিঘায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার এক মহিলা। খোয়া গিয়েছে নগদ অর্থ সহ মোবাইল ফোন। মালদহের ইংরেজবাজার থেকে দিঘা বেড়াতে যান বছর 42-এর ওই মহিলা। সেখান থেকে 3দিন পরে বাড়ি ফেরার জন্য দিঘা স্টেশনে যান তিনি। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন মালদহ থেকে ফেরার লাস্ট ট্রেন চলে গিয়েছে। এই সময় মহিলার সামনে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন বছর তিরিশের এক যুবক। নিজেকে হোটেলমালিক বলে পরিচয় দেন তিনি। জানান, তালসারিতে তাঁর হোটেল আছে। সেখানেই মহিলাকে রাতে থাকার পরামর্শ দেন ওই যুবক। শুধু তাই নয়, বরাবরই মহিলাকে অত্যন্ত সম্মান দিয়ে ওই মহিলার সঙ্গে কথা বলেছেন বলে পুলিশকে জানিয়েছেন নির্যাতিতা। তিনি বলেন, রাতে তালসারি থানা এলাকায় একটি হোটেলে নিয়ে গিয়ে ওই মহিলাকে তোলেন ওই যুবক। তারপর এক কাপ চা খেতে দেন। মহিলার অভিযোগ, সেই চা পান করার পরেই আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। সেই সুযোগে ওই যুবক তাঁকে ধর্ষণ করেন শুধু তাই নয়, ভোরবেলা তাঁর ব্যাগে থাকা 5000 টাকা মোবাইল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে চম্পট দেযন। ঘটনা বুঝতে পেরে ওই মহিলা হোটেল মালিককে সব কথা জানান। তিনি পুলিশকে জানানোর পরামর্শ দেন। এরপরেই তালসারি থানার পুলিশকে ঘটনা জানান নির্যাতিতা। সিসিটিভি ফুটেজ দেখে ওই যুবকের খোঁজ চলছে। মহিলার কাছ থেকে চেহারার বিবরণ জেনে আঁকানো হয়েছে অভিযুক্তের স্কেচও।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...