Sunday, April 12, 2026

“বিশিষ্টরা নির্বোধ, নেমকহারাম”, ফের বেফাঁস মন্তব্য দিলীপের

Date:

Share post:

এনআরসি, সিএএ নিয়ে মাসখানেক ধরেই সরব দেশের বুদ্ধিজীবী মহল। দিন দুয়েক আগে ‘কাগজ দেখাবো না’ ভিডিওতে টলিউডের কলাকুশলীদের গলায় শোনা গিয়েছিল এক সুর। স্বস্তিকা মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রূপম ইসলাম, নন্দনা সেন, তিলোত্তমা সোম, ধৃতিমান চট্টোপাধ্যায়, কঙ্কনা সেনশর্মার মতো প্রত্যেকেই সুর চড়িয়েছিলেন CAA’র বিরুদ্ধে। সেই সূত্র ধরেই এবার বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের বিদ্বজ্জনদের বললেন, “বিশিষ্টরা নির্বোধ, নেমকহারাম”।

এবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের দিকে তোপ দেগে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বললেন, “সোনার জিনিস চুরি করে বিদেশে আমাদের নাক-কান কাটিয়ে এসেছেন।”

শুধু তাই নয়, তিনি স্মরণ করিয়ে দেন কয়েক বছর আগে বিদেশের এক শপিং মল থেকে সোনার কানের দুল চুরির অভিযোগের কথাও। বুধবার কলকাতার বিজেপি দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যাঁরা CAA বিরোধী প্রচার করছেন, ওই ভিডিওতে এমন ব্যক্তিও রয়েছেন যিনি বিদেশে গিয়ে সোনার জিনিস চুরি করে দেশের মান-সম্মান ডুবিয়েছেন। বিদেশে আমাদের নাক-কান কাটিয়ে এসেছেন। বলেছেন, কাগজ নেই। ওদেরকে জিজ্ঞেস করতে চাই, যে আপনারা যখন এয়ারপোর্টে ঢুকবেন পরিচয়পত্র ছাড়া আপনাদের ঢুকতে দেবে তো? এই ননসেন্সরা জানেই যে রেশনের দোকান থেকে ট্রেন-বিমান সবজায়গায় বিনা পরিচয়পত্র ছাড়া নামিয়ে দেবে আপনাদের। সিনেমার টিকিট না কেটে কি পিছনের দরজা দিয়ে ঢোকেন? লোককে বোকা বানানো হচ্ছে যে কাগজ নেই! নেমকহারাম এঁরা। হ্যাঁ, কাগজ তো অনেকেরই নেই, তা আমরা জানি। এদের ডায়লগবাজি মানুষদের বিভ্রান্ত করে।” আরও একধাপ এগিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, “যেসব বুদ্ধিজীবীরা পরজীবীর মতো অন্যের ঘাড়ে বসে খাচ্ছেন, তারা কী বললেন, তাতে দিলীপ ঘোষের কিচ্ছু যায় আসে না! যারা আমার বিরোধীতা করেছেন, তাঁরা আগে নিজের দিকে তাকিয়ে দেখুন।”

 

Related articles

আগামী বছরও SIR হবে না গ্যারান্টি কি? সারাভারত ডিলিটেড ভোটারদের সংগঠন গড়ার পরামর্শ পরাকলার

এর আগেও SIR হয়েছে। কিন্তু সেখানে কোনও সমস্যা হয়নি। নথি নিয়ে ছোটাছুটি করতে হয়নি সাধারণ মানুষকে। কিন্তু এবারের...

আশা নেই, স্মৃতিচারণায় তারকারা

রবিবার সকালে ভারতীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেছেন প্রবাদপ্রতিম গায়িকা আশা ভোঁসলে (Asha Bhosle)। মুম্বইয়ের...

বৈঠকে অনুমতি দিচ্ছিল না! কমিশনের মহিলা-হয়রানি, কাঞ্চন-জায়ার অসম্মানে সরব মমতা

নির্বাচনের আগে রাজ্যে যেভাবে প্রশাসনিক ও পুলিশের শীর্ষ থেকে নিচুস্তর পর্যন্ত বদল করেছে নির্বাচন কমিশন, তা যে নির্বাচনে...

সচিনকে করতেন প্রবল স্নেহ, ব্রেট লি-র সঙ্গে ডুয়েট, আশার ক্রিকেট অনুরাগও ছিল গভীর

সকাল থেকেই উদ্বেগের প্রহর কাটছিল, অবশেষে বেলা গড়াতেই আরব সাগরের তীর থেকে সারা ভারতে ছড়িয়ে পড়ল চরম দুঃসংবাদ,...