Thursday, June 25, 2026

৪ঘণ্টার তুষারপথ পারিয়ে প্রসূতীকে হাসপাতালে পৌঁছালেন ৪০ জওয়ান !

Date:

Share post:

এ শুধু জওয়ানদের পক্ষেই সম্ভব। পুরু বরফের ভেঙে চড়াই-উতরাই পথ পেরিয়ে জনা ৪০ জওয়ান আপাদমস্তক কম্বল মুড়ি দেওয়া এক মহিলাকে কাঁধে চাপিয়ে চলেছেন হাসপাতালের উদ্দেশে। কারণ, প্রসব যন্ত্রণায় ছটফট করছেন মহিলা। প্রায় ৪ ঘণ্টার পথ পাড়ি দিয়ে মহিলাকে নিরাপদে হাসপাতালে পৌঁছে দেন জওয়ানরা। তুষারধসে বিধ্বস্ত কাশ্মীরের এই ঘটনা ফের দেশের জওয়ানদের দায়িত্ব ও কর্মদক্ষতার দৃষ্টান্ত হয়ে থাকল। ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন মা।

জানা গিয়েছে, সকালে প্রসব যন্ত্রণা ওঠে শামিমা নামে এক কাশ্মীরি মহিলার। বেশিরভাগ হাসপাতাল বন্ধ, অ্যাম্বুলেন্সও অমিল। এমন অবস্থায় প্রসূতীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন ৪০ চিনার কোরের জওয়ানরা। গদি, কম্বল দিয়ে স্ট্রেচার বানিয়ে তাতে চাপিয়ে যুবতীকে নিয়ে তুষারপথ পেরিয়ে তারা পৌঁছান হাসপাতালে।বিরূপ আবহাওয়া, বিপদের ঝুঁকি, তুষারধসের আশঙ্কা— কোনও কিছুকেই তোয়াক্কা করেননি জওয়ানরা।

 

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...