Tuesday, April 7, 2026

নকশাল ছাত্রদের খুন করা নেতারা আজ আমাকে অহিংসার জ্ঞান দিচ্ছেন! তোপ দিলীপের

Date:

Share post:

সিদ্ধার্থশঙ্কর জমানার খুনি নেতারা তাঁকে অহিংসার পাঠ শেখাতে চাইছেন বলে তীব্র কটাক্ষ ছুঁড়লেন দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির সভাপতির সাম্প্রতিক গুলি-মন্তব্যের নিন্দায় সরব রাজ্যের শাসক দল সহ বাম-কংগ্রেস নেতারাও। এইসব নেতাদের অনেকের রাজনৈতিক অতীত টেনে দিলীপবাবু বলেন, সিদ্ধার্থশঙ্কর রায়ের জমানায় গুলি করে ভাল ভাল ছাত্রদের মারা হত। বহু প্রতিভাবান নকশাল ছাত্রকে মেরে ফেলা হয়েছে। সেইসময় যাঁরা নেতা-মন্ত্রী ছিলেন, যাঁরা ছাত্রদের গুলি করে মেরেছেন এখন তাঁরাই আমাকে অহিংসা নিয়ে জ্ঞান দিচ্ছেন! আগে ওঁরা নিজেদের পাপস্খালন করুন।

বিজেপি রাজ্য সভাপতি বলেন, আমি যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। আমি বলেছি যারা দেশদ্রোহী, যারা সরকারি সম্পত্তি ধ্বংস করে হিংসা ছড়ায় তাদের গুলি করে মারতে। দেশদ্রোহীদের জন্য ওঁদের এত দরদ কীসের?

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...