Tuesday, April 7, 2026

ছাত্রী নিগ্রহে ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নিগ্রহের অভিযোগে উঠলো বিজেপি এবং আরএসএস-এর বিরুদ্ধে। যা নিয়ে দিনভর প্রতিবাদ-বিক্ষোভ-আন্দোলন-মিছিলে সামিল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এই ঘটনার প্রতিবাদে বিক্রমগড় বাজারে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে তারা।

ঘটনার সূত্রপাত, গতকাল মঙ্গলবার রাতে। বিক্রমগড় এলাকায় রাস্তার ধারে একটি মিটিং চলছিল বিজেপির। সেখান থেকে NRC ও CAA-এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করা হয়। তখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া বর্ষা এবং অর্জুন। তাঁদের অভিযোগ, বিজেপির মিছিল থেকে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে কটূক্তি করা হয়। যা নিয়ে বর্ষা এবং অর্জুন নিজেদের মধ্যে আলোচনা করছিল। ঠিক তখনই তাঁদের উপর আক্রমণ করে বিজেপি এবং আরএসএস-এর লোকেরা।

এরই প্রতিবাদে বুধবার প্রথমে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং পরে বিক্রমগড় অভিযান করে ছাত্রছাত্রীরা।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...