Tuesday, June 23, 2026

জাপানি-কোটিপতির বান্ধবী হয়ে চাঁদে যেতে চাইলে আর দেরি না করাই ভালো

Date:

Share post:

সত্যিই, আর দেরি না করাই ভালো৷ এমন সুযোগ তো আর সহজে আসেনা৷

অনলাইন ফ্যাশন রিটেলার ‘জোজো’ জাপানের এক নম্বর শপিং সাইট। 44 বছরের কোটি কোটিপতি ইউসাকু মেজাওয়া (Yusaku Maezawa) এর মালিক। এলন মাস্কের স্পেসএক্স-এ চড়ে প্রথম প্রাইভেট প্যাসেঞ্জার বা মহাকাশচারী নন, এমন কোনও যাত্রী হিসেবে মেজাওয়া 2023 সালে চাঁদে পাড়ি দেবেন। এই মেজাওয়া-ই একজন বান্ধবী খুঁজছেন৷ তাঁর সঙ্গে চাঁদে যেতে পারবেন, এমন বান্ধবীই চান মেজাওয়া। বিজ্ঞাপন দিয়েই আবেদনপত্র চেয়েছেন তিনি। যোগ্যতা নামমাত্র৷ বয়স হতে হবে 20-র বেশি আর মহাকাশযাত্রায় আগ্রহ থাকতে হবে। মহাকাশচারী হতে গেলে যেসব প্রশিক্ষণ ও পরীক্ষা দিতে হয়, সেগুলি উতরানোর মতো ক্ষমতাও থাকতে হবে। তবে শুধু চাঁদে যাওয়ার ইচ্ছা বা সক্ষমতা থাকলেই হবে না, বিশ্বশান্তির জন্যও উদ্যোগী হতে হবে আবেদনকারীকে। তবেই 2023 সালে মেজাওয়ার বান্ধবী হয়ে চাঁদে যাওয়ার টিকিট পাবেন।

‘ফুল মুন লাভার্স’ নামে একটি তথ্যচিত্র বানাচ্ছেন মেজাওয়া৷ জাপানের বিখ্যাত আবেমা টিভিতে সেই তথ্যচিত্র দেখানো হবে। সেই তথ্যচিত্রের মাধ্যমেই মেজাওয়া একাকীত্ব কাটানোর দাওয়াই দিতে চান। আবেদনকারীদের উদ্দেশে
তাই তিনি ওয়েবসাইটে লিখেছেন, “একাকীত্ব আর মনের গভীরের শূন্যতা ধীরে ধীরে আমাকে গ্রাস করে ফেলেছে। শুধুমাত্র একটা জিনিসই আমি ভাবতে পারি— একজন নারীকে ভালোবেসে যাওয়া।”
মেজাওয়ার অবশ্য এঈ একাকীত্বের কারণও আছে৷ সদ্য অভিনেত্রী আয়ামে গোরিকি-র সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। এই অবস্থায় মানসিক শূন্যতাই তাঁকে এভাবে বান্ধবী খুঁজতে বাধ্য করেছে বলে অনেকের মত। তবে চাঁদে যাওয়ার জন্য বান্ধবী খোঁজার বিষয়টি সত্যিই অভিনব। মেজাওয়ার বান্ধবী হতে গেলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করে ফেলতে হবে। আগামী মার্চের মধ্যেই সেই আবেদনপত্র ঝাড়াই-বাছাই করে মেজাওয়া তাঁর বান্ধবী বেছে নেবেন। তারপর বছর দুই-তিনের অপেক্ষা। ততদিনে মহাকাশযাত্রার প্রশিক্ষণে পাশ করলেই 2023-এ স্পেসএক্সে চড়ে মেজাওয়ার সঙ্গে চন্দ্রাভিযান।

মেজাওয়া সঠিক বান্ধবী পান কি না, সেটাই এখন দেখার

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...