Sunday, June 7, 2026

মাদ্রাসা ভোট ঘিরে উত্তেজনা, পুড়ল বিজেপির কার্যালয়

Date:

Share post:

মাদ্রাসা পরিচালন সমিতির ভোটকে কেন্দ্র উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বড়জোড়ার চান্দাই গ্রামে। অভিযোগ, বুধবার গভীর রাতে পুড়িয়ে দেওয়া হয় বিজেপির দলীয় কার্যালয়। মাদ্রাসার পরিচালন সমিতির ভোট। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বিজেপি প্রার্থীদের নাম তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাতে পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বিজেপি। ঘটনা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনার প্রতিবাদে সকালে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন-কেন বদলি করা হল? জানতে চেয়ে অধিকর্তাকে পাল্টা চিঠি নারদ- তদন্তকারীর

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...