Tuesday, June 9, 2026

সঞ্জীব পুরোহিতের মতোই হার মানলেন অংশিকা, অপূর্ণ বাবার সাধ

Date:

Share post:

“সঞ্জীব পুরোহিত হাঁটলেন, চাকরি পাবেন এই ভরসায়, মাথায় চাবুক মারে রোদ্দুর, মধ্যদিনে গান বন্ধ করেছে পাখি সূর্য আকাশটাকে ঝলসায়”। সঞ্জীব পুরোহিত পারেননি। পারলেন না অংশিকা সিং-ও। কন্যাকে উর্দিতে দেখার সাধ অপূর্ণ রয়ে গেল বৃদ্ধ বাবার। উত্তরপ্রদেশের বাগপতের ফজলপুরে থাকতেন অংশিকা সিং। বাড়ির বড় মেয়ে তিনি। রয়েছে দুই ভাই। পুলিশের চাকরির জন্য গত কয়েক বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন অংশিকা। শারীরিক পরীক্ষার দিন ১৪ মিনিটে ২.৪ কিমি দৌড় শেষ করেন। মাঠের বাইরে তখন মেয়েকে উর্দিতে দেখবেন বলে অপেক্ষায় অংশিকার বাবা। দৌড় শেষ করেন ঠিকই। তারপরে মাঠের মধ্যেই জ্ঞান হারিয়ে পড়ে যান তরুণী। হাজার চেষ্টা করেও আর জ্ঞান ফেরানো যায়নি। পুলিশের চাকরি পেলেও সেটা আর জেনে যাওয়া হল না অংশিকার। গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তখনও মেয়ের সাফল্যের খবর পাওয়ার জন্য, মাঠের বাইরে অপেক্ষা করছিলেন তাঁর বাবা। শেষে মিলল আদরের কন্যার মৃত্যুর খবর। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, অত্যাধিক শারীরিক ধকলের ফলেই হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই তরুণীর। অংশিকার এই পরিণতি মনে করিয়ে দিচ্ছে সঞ্জীব পুরোহিতকে নিয়ে সুমন চট্টোপাধ্যায়ের লেখা সেই জনপ্রিয় গান, “সঞ্জীব পুরোহিত হাঁটছেন”।

আরও পড়ুন-গাড়ি চালিয়ে ও বই বিক্রি করে দিন গুজরান করছেন হাকান সুকুর

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...