Saturday, June 6, 2026

টাল আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত, কয়েক ইঞ্চি পুরু ছাইতে ঢেকেছে ফিলিপিন্স

Date:

Share post:

ফিলিপিন্সের টাল আগ্নেয়গিরির অগ্নুৎপাত এখনও থামেনি।তার জেরে বিস্তীর্ণ অঞ্চল এখন ধূসর। রঙিন ছবি তুললেও তা সাদা কালো হিসাবে উঠছে। কারণ রবিবার থেকে লাভার সঙ্গেই গলগল করে বেরিয়ে আসছে ধোঁয়া আর ছাই। আর সেই ছাইয়ে ঢেকে যাচ্ছে টাল আগ্নেগিরির আশপাশের বিস্তীর্ণ অঞ্চল। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রবিবার থেকে এখও পর্যন্ত ২১২ বার ভূমিকম্প হয়েছে অগ্নুৎপাতের জেরে। ইতিমধ্যেই টাল আগ্নেয়গিরির আশপাশ থেকে প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে, অনেক দূর পর্যন্ত উড়ে বেড়াচ্ছে টালের ছাই। আর সেই ছাই কম্বলের মতো ঢেকে ফেলেছে ফিলিপিন্সের বাটাঙ্গাস প্রদেশ-সহ বেশ কিছু এলাকা। বাড়ি, গাড়ি এমনকি চাষের জমি, আনারসের ক্ষেত সব ঢেকে গিয়েছে ছাইয়ে।স্বাভাবিক জনজীবন ব্যাহত।কয়েক ইঞ্চি পুরু ছাই জমে গিয়েছে সব জায়গায়। বাগান থেকে আনাজ তুলে এনে পরিষ্কার করতে হচ্ছে।কোথাও দেখা যাচ্ছে, রাস্তায় সারি সারি গাড়ি ধোয়া হচ্ছে ছাই থেকে বাঁচাতে। সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি ফিলিপিন্সে।

Related articles

আজ দুপুরে মহামেডান ক্লাবে হুমায়ুনের সংবর্ধনা

মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC) সভাপতির দায়িত্ব প্রাপ্ত আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রতিষ্ঠাতা তথা বিধায়ক হুমায়ুন কবিরকে...

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...