Saturday, June 27, 2026

মোহনবাগানে বিপ্লব, অ্যাটলেটিকোর সঙ্গে গাঁটছড়া

Date:

Share post:

মোহনবাগানে বিপ্লব। নতুন দশকে নতুন কলেবরে দেখা যাবে বাংলার তিন প্রধানের অন্যতম মোহনবাগানকে। সমর্থকদের জন্য খুশির খবর। স্পেনের বিখ্যাত ক্লাব অ্যাটলেটিকোর সঙ্গে গাঁটছড়া বাঁধছে বাগান। আর স্পনসর হচ্ছে রিলায়েন্স ও আরপিজি। ফলে ফি-বছর অর্থসঙ্কট থেকে যেমন মুক্তি পাচ্ছে, তেমনি পৃথিবীর অন্যতম সেরা ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধায় খেলার মানও এক ধাক্কায় বেড়ে যাবে। ঘোষণা হয়ে যাওয়ার পরে বোঝা যাবে কোন শর্তে এই চুক্তি হতে চলেছে। কলকাতা ময়দানে তিন প্রধানের মধ্যে মোহনবাগানই প্রথম এই ধরণের চুক্তি হতে চলেছে। ফলে ফুটবলপ্রেমীরা তাকিয়ে রয়েছেন এই দিকে। বাগানের পথ ধরে ইস্টবেঙ্গলের পদক্ষেপ কী হয়, সে দিকে লক্ষ্য রাখছেন ফুটবলপ্রেমীরা।

শেষ মূহুর্তের খবর, সংযুক্তির ৮০ শতাংশ শেয়ার থাকবে গোয়েঙ্কাদের হাতে। বাকি ২০ শতাংশের মালিকানা থাকবে মোহনবাগান প্রাইভেট লিমিটেডের।

আরও পড়ুন-দেখে নিন BCCI-এর চুক্তি তালিকায় কোন ক্রিকেটার কোন গ্রেডে

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...