Monday, May 18, 2026

লোকসভা ভোটে প্রচারের খরচ ১,২৬৪ কোটি টাকা! কমিশনে জানাল বিজেপি

Date:

Share post:

২০১৯-এর লোকসভা ভোট এবং গতবছর ৪ রাজ্যের বিধানসভা ভোটের শুধু প্রচার করতেই বিজেপি খরচ করেছে ‘মাত্র’ ১,২৬৪কোটি টাকা!

৫ বছর আগে, ২০১৪ লোকসভা ভোটে এই খরচের পরিমাণ ছিল ৭১৪ কোটি টাকা। অর্থাৎ ২০১৪–র তুলনায় দলের নির্বাচনী প্রচারের খরচ বেড়েছে ৭৭ শতাংশ।

এই তথ্য অন্য কারো নয়৷
নির্বাচন কমিশনে নিজেরাই এই তথ্য পেশ করেছে বিজেপি। এই তথ্য জানার পর রাজনৈতিক মহলের মন্তব্য, খাতায়- কলমে ১,২৬৪ কোটি টাকা হলেও, আসলে খরচ হয়েছে এর কয়েক গুণ বেশি টাকা৷ বিজেপি তথ্য গোপন করে রিটার্ন জমা করেছে৷

কমিশনে দাখিল করা তথ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারে বিজেপি খরচ করেছে ১,০৭৮ কোটি টাকা এবং দলীয় প্রার্থীদের জন্য খরচ করেছে ১৮৬.৫ কোটি টাকা। দলীয় প্রার্থীদের জন্য খরচের মধ্যেই রয়েছে সংবাদমাধ্যমকে দেওয়া টাকা। নির্বাচনী প্রচারের জন্য ৪৬ লক্ষ টাকা এবং বিভিন্ন জনসভার জন্য ৯.৯১ কোটি টাকা ও অন্যান্য খাতে ২.৫২ কোটি টাকা খরচ হয়েছে বিজেপি’র।

২০১৯-এর ভোটের প্রচারে অসংখ্য তারকাকে নামিয়েছিল বিজেপি। তাঁদের জন্য বিজেপির খরচ হয়েছে ১৭৫.৬৮ কোটি টাকা।

গত বছরের এপ্রিল–মে মাসে লোকসভার পাশাপাশি ৪ রাজ্যে বিধানসভা ভোটও ছিল। অন্ধ্রপ্রদেশ, ওডিশা, সিকিম ও অরুণাচল প্রদেশে নির্বাচনী প্রচারের জন্য রাজ্য নেতৃত্বকে পাঠানো হয়েছিল ৬৫১ কোটি টাকা।

শুধু খরচই বাড়েনি, পাশাপাশি বিজেপির আয়ও বেড়েছে গতবছর। ২০১৮-১৯ অর্থবর্ষে বিজেপির আয় হয়েছে ২,৪১০ কোটি টাকা। এই আয় আগের বছরের চেয়ে ১৩৪ শতাংশ বেশি।

বিজেপির থেকে অনেক পিছিয়ে কংগ্রেস। গত লোকসভা নির্বাচনে প্রচারের জন্য তাদের খরচ হয়েছে ৮২০ কোটি টাকা। আর ২০১৪ সালে সেই সংখ্যাটা ছিল ৫১৬ কোটি টাকা।

আরও পড়ুন-কেন বদলি করা হল? জানতে চেয়ে অধিকর্তাকে পাল্টা চিঠি নারদ- তদন্তকারীর

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...