Friday, June 12, 2026

শিবসেনা কার্যালয়ে তোলা ছবি পোস্ট, দেবের দলবদলের জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ছোটবেলাটা কেটেছিল মুম্বইতেই। এখনও তাঁর পরিবার থাকেন সেখানে। তাই মাঝে মধ্যেই সেখানে যান তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। তারপর যদি হয় মায়ের জন্মদিন। তাহলে তিনি মুম্বই যাবেন না তা কি হয়? সেই উপলক্ষ্যে দেব যান শৈশবের স্মৃতি বিজড়িত বাড়িতে। ঘুরে দেখেন স্থানীয় অঞ্চলও। সেখানেই খেরওয়াড়ির শিবসেনার দফতরেও যান তৃণমূল সাংসদ। সেখানে গিয়ে ছবি তুলেছেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেই, সোরগোল পড়ে যায়। নেটিজেনরা প্রশ্ন করেন, দেব কি দলবদল করছেন? কেউ প্রশ্ন করেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন কি না।

ছবির ক্যাপশনে অবশ্য দেব লিখেছেন, এটা মুম্বই খেরওয়াড়ির শিবসেনার কার্যালয়ে। সেখানেই তাঁর শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, তাঁকে ঘিরে স্থানীয় মানুষের আবেগ দেখে তিনি আপ্লুত বলেও জানান টলিউডের সুপারস্টার। একেবারে সাদামাটা ভাবে পালিত তাঁর মায়ের জন্মদিনের ভিডিও শেয়ার করেছেন দেব।

আরও পড়ুন-লোকসভা ভোটে প্রচারের খরচ ১,২৬৪ কোটি টাকা! কমিশনে জানাল বিজেপি

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...