Friday, June 12, 2026

“পশ্চিমবঙ্গে হিংসার ইমেজ তৈরি করেছে”, বিতর্কিত মন্তব্য রাজ্যপালের, তবে মোদির প্রশংসায় পঞ্চমুখ

Date:

Share post:

ফের খবরে রাজ্যপাল। বৃহস্পতিবার ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে এক সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন। এদিন রাজ্যপাল মোদিকে নিয়ে বলেন, “উনি সাধারণ জীবন যাপন করতেই ভালোবাসেন। প্রধানমন্ত্রী উচ্চ মানসিকতা সম্পন্ন ব্যক্তি। সকলের উচিত ওনার মতো সাধারণ জীবন যাপন করা।’

আর রাজ্যপালের এই মন্তব্যে আরও একবার বিতর্কের ঝড় উঠেছে বিরোধীরা মহলে। অনেকের মতে, রাজ্যপালের এহেন মন্তব্য মুখ্যমন্ত্রীকেই কটাক্ষ করা হচ্ছে বলে মনে করছেন তাঁরা।

অন্যদিকে, এদিন বিশ্বভারতীর ঘটনা নিয়েও দুঃখপ্রকাশ করেন রাজ্যপাল। বলেন, “আমি কোনও হিংসা সমর্থন করি না। পশ্চিমবঙ্গ হিংসার যে ইমেজ তৈরি করেছে তা বদলানো দরকার”।

আরও পড়ুন-বিজেপি পাগলের দল, দিলীপ ঘোষ জোকার! কটাক্ষ খাদ্যমন্ত্রীর

Related articles

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে...

ফের অভিষেকের বাড়িতে CID টিম! হেনস্থার অভিযোগে সরব স্থানীয়রা

ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে সিআইডি টিম। বিধানসভা নির্বাচনের আগে প্রচারে গিয়ে...

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক

সরকারি দফতরের (Govt. Department) পর এবার সরকারিকর্মীদের বাড়ির অন্দরে ঢুকে পড়লো স্মার্ট মিটার (Smart Meter)। গত ৩ জুন...

কল্যাণকে সমর্থন: মমতার হস্তক্ষেপে ঠিক হবে সব, আশাবাদী কীর্তি

এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) পাশে দাঁড়ালেন দলেরই সাংসদ কীর্তি আজাদ (Kirti Azad)। অভিষেককে (Abhisekh Banerjee)...