Friday, June 12, 2026

সানিয়ার বোলিংয়ে সারা ক্যাচ, মাঝ আকাশে ক্রিকেটে মাতলেন সচিন

Date:

Share post:

ভারতীয় দল থেকে অবসর নিয়েছেন ১৩ বছর আগে, বয়স বেড়েছে, ফিটনেসটাও আগের মতো নেই। কিন্ত হাতে ব্যাট পেলে স্থির থাকতে পারেন না সচিন রমেশ তেণ্ডলকর(Sachin Tendulkar)। সবুজ মাঠ নয়, মাঝ আকাশেই ক্রিকেট খেলায় মাতলেন মাস্টার ব্লাস্টার।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সচিন। ভিডিওতে দেখা যায়, সচিন ব্যাট হাতে প্রস্তুত। সানিয়া(Saaniya Chandhok) বল করছেন এবং সারা ফিল্ডিংয়ে রয়েছেন। প্রথম বলেই সচিনকে আউটের আবেদন করেন সারা। স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেন, ‘তোমরা আমাকে কখনই আউট করতে পারবে না।’

ভাইরাল ভিডিওয় দেখা যায়, পুত্র অর্জুনের স্ত্রী সানিয়া তাঁকে বল করছেন। সচিন প্রথমে সোজা ব্যাটে খেলছিলেন। তখন তিনি বলেন, “যদি উলটো দিক দিয়ে ব্যাট করি, তাহলে আউট করার সুযোগ পাবে।”

আত্মবিশ্বাস বেশিক্ষণ টেকেনি লিটল মাস্টারের। তিন বল খেলেই পুত্রবধূ সানিয়ার বলেই আউট হলেন সচিন। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয়বার সারা(Sara Tendulkar) একটি ক্যাচ নিয়ে বাবাকে আউট করে দেন সারা। এই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...