Saturday, April 4, 2026

ইয়র্কশায়ারের হয়ে খেলবেন অশ্বিন

Date:

Share post:

নতুন মরসুমে ইয়র্কশায়ারের হয়ে খেলবেন ভারতীয় দলের অন্যতম সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যদিও কাউন্টি ক্রিকেটে তিনি নতুন নয়। ইয়র্কশায়ারের আগে উরশেস্টাশায়ার ও নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে তাকে খেলতে দেখা গিয়েছে। জানা গিয়েছে, ইয়র্কশায়ারের হয়ে মোট আটটি ম্যাচ খেলবেন তিনি। বিসিসিআই তাকে অনুরোধ করেছে আইপিএল শেষ হলে বেশ কিছুদিন বিশ্রাম নিতে। সেই অনুরোধ তিনি রাখবেন বলে জানিয়েছেন। এরপর তিনি কাউন্টি খেলতে যাবেন।
তিনি জানিয়েছেন, প্রথম শ্রেণীর ক্রিকেট খেলতে আমার ভালো লাগে। এর আগে দুবার যে কাউন্টিতে খেলেছি তা আমি রীতিমতো উপভোগ করেছি। ইয়র্কশায়ারের একটা আলাদা ঐতিহ্য আছে। আমার দায়িত্ব রান করা ও উইকেট নেওয়া। অনেক বছর আগে শচীন এখানে খেলেছিলেন। সেই দলের হয়ে আমি খেলব ভাবলেই ভালো লাগছে।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...