Tuesday, April 7, 2026

বিশ্বভারতীতে অশান্তির কিনারা করতে তদন্ত কমিটি গঠন কর্তৃপক্ষর

Date:

Share post:

জেএনইউ-র ছায়া এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও। গত ৮ জানুয়ারি রাতে এই ঘটনার সূত্রপাত। সেদিন CAA প্রসঙ্গে বিশ্বভারতীর আলোচনাসভায় যোগ দেওয়া রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে ঘেরাও করা হয়। এবং বুধবার রাতে বিদ্যাভবন ছাত্রাবাসে ঢুকে বামপন্থী ছাত্রদের উপর হামলা হয়। এই দুই ঘটনা খতিয়ে দেখতে তদন্তকারী কমিটি তৈরি করল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৈরি এই কমিটিতে থাকছেন কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, কর্মসমিতিতে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দুলালচন্দ্র ঘোষ ও কর্মসমিতিতে উপাচার্যের প্রতিনিধি মঞ্জুমোহন মুখেপাধ্যায়। একমাসের মধ্যে তদন্ত শেষ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে রিপোর্ট দেবেন তদন্ত কমিটির সদস্যরা।

তদন্ত কমিটি নিয়ে লিখিত বিজ্ঞপ্তি

আরও পড়ুন-ট্যুইট সর্বস্ব বাবুলের অভিনন্দন বার্তা, দিলীপ পাত্তাই দিলেন না!

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...