Saturday, April 4, 2026

EXCLUSIVE: “লড়াই ছাড়ছে না ঐশী”, কৌশিক সেনকে জানালেন JNU-এর আক্রান্ত ছাত্রী

Date:

Share post:

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্র সংসদের সভানেত্রী তথা SFI নেত্রী ঐশী ঘোষের সঙ্গে দেখা করলেন বাংলার বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব কৌশিক সেন।

শুক্রবার সকালে ঐশীর সঙ্গে বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা করেন কৌশিক সেন। “এখন বিশ্ব বাংলা সংবাদ”-কে দিল্লি থেকে ফোনে কৌশিক সেন বলেন, “ঐশী এখন শারীরিক ভাবে অনেকটাই ভাল আছে। আজ ওর হাতের আরেকটা এক্স-রে হবে। তবে মানসিক ভাবে খুব শক্ত মেয়ে ও। আমাকে জানিয়েছে বিজেপি-আরএসএসের ফ্যাসিবাদের বিরুদ্ধে ওর লড়াই জারি থাকবে। ওর পরিবার সম্পূর্ণভাবে ওর সঙ্গে আছে। ভয় পাচ্ছে না।”

এই মুহূর্তে JNU সম্পর্কে জানতে চাওয়া হলে কৌশিক সেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বেশ থমথমে। প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। গোটা দেশের সমস্ত মিডিয়া এখন নজর রাখছে।”

ঐশীর জন্য গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ-প্রতিবাদ-প্রতিরোধ করেছে। কৌশিক সেন জানালেন, এই ঘটনা একজন বাঙালি হিসেবে তাঁকে গর্বিত করেছে বলেই ঐশী জানিয়েছেন। যেহেতু দুর্গাপুরের মেয়ে, তাই বাংলার এই ভূমিকা তাঁকে আগামীর লড়াইয়ে আরও অনুপ্রাণিত করবে বলেই কৌশিক সেনকে জানিয়েছেন ঐশী।

আরও পড়ুন-“প্রধানমন্ত্রী, দোষীদের শাস্তি কার্যকর করতে ব্যবস্থা নিন”, আর্জি নির্ভয়ার মায়ের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...