Saturday, April 4, 2026

মিতালী নামলেন ‘বি’ গ্রেডে,চুক্তির আওতায় ১৫ বছরের শাফালি

Date:

Share post:

পুরুষদের দলের পাশাপাশি বিসিসিআই প্রকাশ করেছে জাতীয় মহিলা দলের বার্ষিক চুক্তির তালিকা। মহিলা দলের চুক্তিতেও রয়েছে কিছুটা চমক। কিংবদন্তি মিতালী রাজকে ‘এ’ গ্রেড থেকে নামিয়ে ‘বি’ গ্রেডে স্থান দেওয়া হয়েছে।প্রত্যাশিত ভাবেই হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা ও পুনম যাদবকে ‘এ’ গ্রেডে অন্তর্ভূক্ত করা হয়েছে।যদিও ভারতীয় মহিলা দলের বার্ষিক চুক্তির পরিমাণ পুরুষদের তুলনায় অনেকটাই কম। মহিলা দলের ক্ষেত্রে ‘এ’ গ্রেডে থাকা ক্রিকেটাররা পান বছরে ৫০ লক্ষ টাকা। ‘বি’ গ্রেড ও ‘সি’ গ্রেডে থাকা খেলোয়াড়রা যথাক্রমে পান বছরে ৩০ লক্ষ ও ১০ লক্ষ টাকা করে। ‘বি’ গ্রেডে মিতালী রাজ ছাড়াও আছেন ধুলন গোস্বামী, এক্তা বিশ্ত, রাধআ যাদব, শিখা পান্ডে, দীপ্তি শর্মা, জেমাইমা রড্রিগেজ ও তানিয়া ভাটিয়া। এদিকে ১৫ বছরের শাফালিকে ভারতের চুক্তির আওতায় আনা হয়েছে। দেশের হয়ে ইতিমধ্যেই ৯টি টি-টোয়েন্টি খেলে ফেলা শাফালি গতবছর সচিন তেন্ডুলকরের ৩০ বছর পুরোনো রেকর্ড ভাঙেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৯ বলে ৭৩ রান করে ভারতীয়দের মধ্যে কনিষ্টতম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করার নজির গড়েন। তাঁকে রাখা হয়েছে সি গ্রেডে। ‘সি’ গ্রেডে শাফালি ছাড়াও রয়েছেন আরও ১১ জন খেলোয়াড়। এদিকে বিশ্বকাপের জন্য জাতীয় দলে সুযোগ পেলেও চুক্তির তালিকায় স্থান হল না শিলিগুড়ির রিচা ঘোষের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...