Saturday, April 4, 2026

“প্রধানমন্ত্রী, দোষীদের শাস্তি কার্যকর করতে ব্যবস্থা নিন”, আর্জি নির্ভয়ার মায়ের

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডের চার অপরাধীর ফাঁসি ২২ জানুয়ারি সকাল সাতটায় কার্যকর হওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে। আইনজীবীদের একাংশের মতে, ২২ তারিখ ফাঁসি হওয়াটা কোনোভাবেই সম্ভব নয়। এই পরিস্থিতিতে ভেঙে পড়েছেন নির্ভয়ার মা আশা দেবী। তিনি আগেই জানিয়েছিলেন, “সাত বছর আগে আমার মেয়ে মারা গিয়েছে। আর প্রতিদিন আমরা কোর্টের দরজা ঘুরে ঘুরে মরেছি।” এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশা দেবী বলেন, নারী নিরাপত্তা না দেওয়া গেলেও অন্তত দোষীদের শাস্তি কার্যকর করা হোক। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে আশাদেবী বলেন, “আপনি যখন ক্ষমতায় এসেছিলেন, তখন বলেছিলেন নারী সুরক্ষার জন্য মোদি সরকারকে ক্ষমতায় নিয়ে আসুন। এবার আমার মেয়ের খুনিদের শাস্তি কার্যকর করে নারী সুরক্ষায় আপনার সরকারের ভূমিকার পরিচয় দিন। আমার মেয়ের মৃত্যু যেন একটা প্রহসন হয়ে না দাঁড়ায়।” এরপর নির্ভয়ার মা চোখে জল নিয়ে বলেন, ২২ তারিখ যেন ওই চার দোষীর ফাঁসি কার্যকর হয়, তার জন্য ব্যবস্থা নিক সরকার।

আরও পড়ুন-নির্ভয়াকাণ্ডে ক্ষমার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...