Saturday, April 4, 2026

নির্ভয়াকাণ্ডে ক্ষমার আর্জি খারিজ করলেন রাষ্ট্রপতি

Date:

Share post:

নির্ভয়া গণধর্ষণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত মুকেশ সিং-এর প্রাণভিক্ষার আবেদন খারিজ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে এই আবেদনটি রাষ্ট্রপতির কাছে যায়। নির্ভয়াকাণ্ডের দুই দোষী মুকেশ ও বিনয় কদিন আগে সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন দাখিল করলে তাও খারিজ হয়েছিল। এর আগে চার ধর্ষকের ফাঁসির দিন ঠিক হয়েছিল ২২ জানুয়ারি। কিন্তু মুকেশ রাষ্ট্রপতির ক্ষমাভিক্ষা চেয়ে চিঠি পাঠানোয় ওইদিনে ফাঁসি হবে না। কারণ নিয়মমত, ফাঁসির ক্ষমাপ্রার্থনার পিটিশন জমা পড়লে ১৪ দিন সময় আসামীর প্রাপ্য। এখন পরবর্তী কোন দিন সাজা কার্যকর করার জন্য নির্ধারিত হয় সেটাই দেখার।

আরও পড়ুন-মোদি সরকারের ‘দূরদর্শিতা’ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ টাটা

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...