Sunday, April 12, 2026

CAA-বিরোধী প্রস্তাব পাশ হল কংগ্রেস-শাসিত পাঞ্জাব বিধানসভায়

Date:

Share post:

কেরলের পর দ্বিতীয় রাজ্য, কংগ্রেস-শাসিত পাঞ্জাব। পাঞ্জাব বিধানসভায় শুক্রবার পাশ হল নাগরিকত্ব সংশোধনী আইন বা CAA-বিরোধী প্রস্তাব।

CAA-র বিরোধিতায় গোটা দেশের সঙ্গে পাঞ্জাবেও আন্দোলন হয়েছে৷ এবার “এই আইন বিভেদমূলক”, এই অভিযোগ এনে পাঞ্জাব বিধানসভায় প্রস্তাব পাশ হলো এবং একইসঙ্গে কেন্দ্রকে CAA আইন প্রত্যাহারের দাবি জানানোও হয়েছে। CAA ভারতীয় সংবিধানের ‘ধর্মনিরপেক্ষ চরিত্রে আঘাত’ হেনেছে বলেও উল্লেখ করা হয়েছে হয়েছে এই প্রস্তাবে।

এদিন একই সময়ে পাঞ্জাব বিধানসভায় NPR এবং NRC-র বিরুদ্ধেও প্রস্তাব পাশ হয়েছে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং- এর নেতৃত্বে।
প্রসঙ্গত, বাম শাসিত কেরল সরকার শুধুই বিধানসভায় CAA- বিরোধী প্রস্তাব পাশ করায়নি, এই সরকার সুপ্রিম কোর্টেও এ বিষয়ে মামলাও রুজু করেছে।

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...