Thursday, June 25, 2026

প্রয়াণ দিবসে জ্যোতি বসু ও সুচিত্রা সেনকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা জ্যোতি বসুর দশম বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মতাদর্শ একেবারে পৃথক হলেও বেঁচে থাকাকালীন জ্যোতি বসুকে সম্মান ও শ্রদ্ধা করতেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যু বার্ষিকীতে জানাই শ্রদ্ধার্ঘ্য”।

জ্যোতি বসুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আরও একটি টুইটে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে মহানায়িকাকে শ্রদ্ধা জানিয়েছেন।

মহানায়িকাকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধা ও প্রণাম। ২০১২ সালে ওনাকে “বঙ্গবিভূষণ” সম্মানে ভূষিত করেছিল বাংলার সরকার। শেষের কদিন ওনাকে সামনে থেকে দেখা ও কথা বলার অনেক সুযোগ হয়েছিল। আজ, মুনমুন-রাইমা ও রিয়ার কথা খুব মনে পড়ছে।”

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...