Wednesday, June 24, 2026

স্ত্রীকে নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

Date:

Share post:

ফের রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার রাজ্যপাল জগদীপ ধনকড়। সম্প্রতি শিক্ষামন্ত্রীর করা একটি মন্তব্যে তিনি অপমানিত হয়েছেন বলে জানালেন রাজ্যপাল। তাঁর কথায়, রাজ্যের ফার্স্ট লেডিকে নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্য অপমানজনক। শনিবার রাজভবনে কোস্টগার্ডের একটি অনুষ্ঠান শেষে তিনি নাম না করে পার্থবাবুকে একহাত নেন। পাশাপশি, মুখ্যমন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান।

উল্লেখ্য, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছিলেন, সরকারি হোক কিংবা বেসরকারি, রাজ্যপাল যেখানেই যান তাঁর স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যান। পূর্বে কোনও রাজ্যপালকে এমন দেখা যায়নি। এ রাজ্যে আগে গোপালকৃষ্ণ গান্ধি, কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যপাল ছিলেন। কিন্তু এ রকম অদ্ভুত আচরণ কেউ করেননি বলেই মন্তব্য করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-বাগান-সভাপতি পদে ফিরছেন টুটু বোস, সচিব সৃঞ্জয়, ময়দানে তুমুল জল্পনা

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...