Wednesday, June 24, 2026

ফাঁসির আসামীদের ক্ষমা করে দিন যেমন সোনিয়া করেছিলেন, নির্ভয়ার মাকে ‘পরামর্শ’ আইনজীবীর!

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডে জড়িত অপরাধী ধর্ষকদের হয়ে এবার নির্ভয়ার মা আশাদেবীর কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইন্দিরা জয় সিং। তিনি নিজে মৃত্যুদণ্ডের বিরোধী জানিয়ে ঘৃণ্য চার ধর্ষকের হয়ে ক্ষমাপ্রার্থনা করছেন বলে দাবি তাঁর। যদিও এই আর্জি পেশ করতে গিয়ে ইন্দিরা টেনে এনেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর দৃষ্টান্ত। তাঁর পরামর্শ, সোনিয়া যেভাবে মহানুভবতার দৃষ্টান্ত দেখিয়ে রাজীব গান্ধীর হত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত নলিনীর জীবন বাঁচিয়েছেন, তা অনুসরণ করা উচিত নির্ভয়ার মায়ের। তাহলে বেঁচে যাবে চার ধর্ষক।

প্রবীণ আইনজীবী ইন্দিরার কথায় তীব্র প্রতিক্রিয়া জানান আশাদেবী। বলেন, যাদের কুকর্মের জন্য আমার মেয়েকে এত যন্ত্রণা সহ্য করে অকালে মরতে হল তাদের ক্ষমা করার প্রশ্নই ওঠে না। দেখে মনে হচ্ছে সবাই এখন ধর্ষকদের বিচার পাইয়ে দিতেই বেশি চিন্তিত, আমার মেয়ের প্রতি হওয়া অন্যায় নিয়ে যেন কারুর কোনও মাথাব্যথা নেই।

আরও পড়ুন-কলকাতা হাইকোর্টে চালু হচ্ছে ‘জাস্টিস ক্লক’, বুধবার উদ্বোধন

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...