Thursday, June 25, 2026

বার্ড ফ্লু নিয়ে উদ্বেগ স্বাস্থ্যমন্ত্রকের! স্বাস্থ্যকর্মীদের টিকা নিশ্চিত করতে নির্দেশ

Date:

Share post:

সংক্রমণ নিয়ে বাড়ছে চিন্তা। এবারের উদ্বেগের নাম বার্ড ফ্লু (Bird Flue)। বেশ কয়েক বছর আগে মাথাচাড়া দিয়েছিল এই রোগ। ফের সংক্রমণ বাড়ছে। গত কয়েকদিন ধরে বার্ড ফ্লু নিয়ে উদ্বেগের পরিস্থিতি ছড়িয়েছে একাধিক রাজ্যে। সম্প্রতি গরুর দুধেও বার্ড ফ্লু-এর ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে যার জেরে বিষয়টিকে হালকা ভাবে দেখতে নারাজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Union health ministry)। বিভিন্ন রাজ্যে H1N1 অর্থাৎ সোয়াইন ফ্লু (Swine flue) নিয়ে কাজ করা স্বাস্থ্যকর্মীদের (Health Workers) টিকা নিশ্চিত করতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

এমনিতেই ঋতু পরিবর্তনের জেরে শিশু থেকে বয়স্ক প্রত্যেকের মধ্যেই জ্বর সর্দি কাশি লেগে গেছে। তার মধ্যে গরমের তীব্র দাবদাহে শরীরের তাপমাত্রা সঙ্গে বাইরের আবহাওয়ার সংঘাত হচ্ছে। এই অবস্থায় দ্রুত ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের। কোমর্বিডিটি নিয়ে এমনিতেই চিন্তা রয়েছে, তাই সিজেনাল ইনফ্লুয়েঞ্জা(Seasonal Influenza) মোকাবেলায় বিশেষ সতর্ক থাকতে পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের। নজর থাকছে, মরসুমি ফ্লু-র দিকে। ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (WHO ) ইতিমধ্যেই জানিয়েছে, একজন মানুষ থেকে আরেকজন মানুষে H5N1 ভাইরাস ছড়িয়েছে, এমন প্রমাণ এখনও মেলেনি। স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ, দুধ ভালভাবে ফুটিয়ে খান। মাংসও যথাযথভাবে রান্না করে খান। দ্য হাইলি প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা H5N1 ভাইরাস প্রাথমিকভাবে পাখির শরীরে থাবা বসালেও মানবদেহেও তা যেতে পারে। তাই ‘ক্লোজ কনটাক্ট’ থেকে সচেতন হওয়া প্রয়োজন। গোটা বিষয়টি নিয়ে মনিটরিং চালাচ্ছেন বিশেষজ্ঞরা।

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...