Monday, June 8, 2026

আজ জোড়া সভা মমতার, তিন প্রার্থীর সমর্থনে প্রচারে অভিষেক

Date:

Share post:

পাঁচ দফা লোকসভা নির্বাচন (Loksabha Election)শেষ। এবার ষষ্ঠ আর সপ্তম দফার নির্বাচনী প্রচারে জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। মঙ্গলবার বসিরহাটে হাজি নুরুল ইসলামের সমর্থনে সংগ্রামপুর মেরুদণ্ডী মাঠে দুপুর দুটো নাগাদ জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। এরপর বিকেল সাড়ে তিনটে নাগাদ বারাসত লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের (Kakali Ghosh Dastidar) হয়ে অশোকনগর হরিপুর মাঠে সভা করবেন মমতা।

 

মঙ্গলবার তিন জায়গায় নির্বাচনী কর্মসূচি রয়েছে তৃণমল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দুপুর ১টায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রথম সভাটি করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে তিনি চলে জানেন পুরুলিয়ার বলরামপুর কলেজ গ্রাউন্ডে। শান্তিরাম মাহাতোর সমর্থনে আড়াইটে নাগাদ সভা করবেন।এরপর সাড়ে ৩টে নাগাদ সোনামুখীর ধানশিমলা বিদ্যাভবন প্রাঙ্গণে সুজাতা মণ্ডলের (Sujata Mondol) সমর্থনে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


 

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...