Monday, June 8, 2026

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

Date:

Share post:

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম ইনিংসে ভারতের পাহাড়সম ৫৬৪ রানের জবাবে ১৫২ রানে অলআউট আফগানিস্তান। ফলোয়ান করার পর দ্বিতীয় ইনিংসে আফগানদের ১১২ রানেই যবনিকা পতন হল।

প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে অভিষেকেই বাজিমাত মানব সুতারের( Manav Suthar)। তিনটি উইকেট নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছেন ওয়াশিংটন সুন্দর, তিন উইকেট নেন কুলদীপ। মানব( Manav Suthar) ও সিরাজ একটি করে উইকেট পেয়েছেন।এই টেস্টে আফগান ব্যাটিং লাইন আপ নিয়ে সেরকম কিছুই বলার নেই। ওপেনার সিদ্দিকুল্লা অটল কিছুটা লড়েন ৪২ রান করে। রহমানুল্লা গুরবাজও ২৪ রান করেন।

ম্যাচের দ্বিতীয় দিনের শেষেই পাঁচ উইকেট হার‍ায় আফগানরা। তৃতীয় দিনের সকালে বাকি ৫ উইকেট ফেলতে বেশি সময় নেয়নি ভারত। অভিষেক টেস্টে বল করতে নেমে মানবের পরিসংখ্যান ২২ ওভারে ৩৩ রান দিয়ে ৬ উইকেট। স্বপ্নের অভিষেক হয়ত একেই বলে।

১৯৮৮ সালে চেন্নাইতে নিজের অভিষেক টেস্টেই প্রথম ও দ্বিতীয় – দুই ইনিংসে মোট ১৬ উইকেট পেয়েছিলেন নরেন্দ্র হিরওয়ানি। এবার ৩৭ বছর পর সেরা বোলিং ফিগার নিয়ে রেকর্ডবুকে নাম তুললেন মানব। অভিষেক টেস্টেই ৫ উইকেট নেওয়া বোলারদের মধ্যে দশম স্থানে রয়েছেন মানব। শেষ ১৫ বছরে অশ্বিন, শামি, অক্ষর প্যাটেলের পর এবার মানবও এই তালিকায় নাম তুললেন।

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...