Monday, June 8, 2026

ভূস্বর্গে ৩৭০ বিলোপের বৈধতা নিয়ে প্রশ্ন, বুধে রায় পুনর্বিবেচনায় সুপ্রিম কোর্ট!

Date:

Share post:

নরেন্দ্র মোদি সরকারের (Narendra Modi Government) আমলে কাশ্মীরে নিয়ে বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্র। ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা বিলোপ করে কাশ্মীরের (Kashmir) বিশেষ মর্যাদা নস্যাৎ করেছিল বিজেপি সরকার। সিদ্ধান্তকে সাংবিধানিক বৈধতা দিয়েছিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। তবে সেই রায়ের পুনর্বিবেচনায় বুধবার ফের শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে।

২০১৯ সালে কেন্দ্রীয় সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ নিয়ে পদক্ষেপ করেছিল। গত বছর ১১ ডিসেম্বর শীর্ষ আদালত জানিয়ে দেয়, ৩৭০ ধারা একটি অস্থায়ী ব্যবস্থা ছিল। তাই এই ধারা বিলোপ করার অধিকার রয়েছে রাষ্ট্রপতির। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছিল সংবিধান অনুসারেই জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। তবে চলতি বছরে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরের নির্বাচন সম্পন্ন করা নির্দেশও দেওয়া হয়।এর বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। আন্দোলনে নামে উপত্যকার স্থানীয় দলগুলিও। এরপর শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন পড়ে সুপ্রিম কোর্টে। শেষ পর্যন্ত রায় খতিয়ে দেখার বিষয়টিকে মান্যতা দিয়ে আগামী ১ মে মামলার দিন ধার্য হয়েছে বলে খবর।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...