Sunday, June 28, 2026

দেশের মধ্যে উষ্ণতম বাংলা, বৃষ্টির পূর্বাভাসেও তাপপ্রবাহ থেকে রেহাই নেই 

Date:

Share post:

দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের দাপট (Heatwave in SouthBengal)। সোমবার কলাইকুণ্ডার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। এরপরই পানাগড়, সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস। গরমের রেকর্ড গড়ছে মহানগরী (Kolkata record temperature increase)। আবহবিদরা বলছেন, ১০০ বছরে এমন টানা তাপপ্রবাহ কলকাতা দেখেনি। সোমবারের পর মঙ্গলেও তীব্র দহন জ্বালা সহ্য করতে হবে কলকাতা সহ শহরতলীর বিভিন্ন জেলাকে। উইকেন্ডে উপকূলে বৃষ্টির পূর্বাভাস মিললেও তাতে স্বস্তির খবর নেই।

মঙ্গলবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে আগামী ৩ মে অবধি তাপপ্রবাহ চলবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, ৪-৫ তারিখ নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যে। বঙ্গোপসাগরে জলীয় বাষ্প বাড়ার কারণে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। দার্জিলিং থেকে দীঘা কাঁথি থেকে কলকাতা, উত্তর থেকে দক্ষিণ বাংলার সর্বত্র হাঁসফাঁস করা গরম থেকে আগামী শনিবার পর্যন্ত মুক্তি নেই। সোমবার কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৮০ সালে শেষ বার এপ্রিলের কলকাতায় দিনের তাপমাত্রা এতটা উঠেছিল। সেই রেকর্ড সমান সমান হয়ে গেল। তবে শীর্ষস্থানে এখনও রয়ে গিয়েছে ১৯৫৪ সালের ২৫ এপ্রিল। সে দিন কলকাতায় দিনের তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি! যেভাবে গরম বাড়ছে তাতে এই রেকর্ড ২০২৪-এই ভেঙে যাবে বলে আশঙ্কা হাওয়া অফিসের।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...