Wednesday, June 24, 2026

নির্ভয়াকাণ্ডের এক ধর্ষকের আবেদনের শুনানি সোমবার

Date:

Share post:

নির্ভয়া গণধর্ষণকাণ্ডে ফাঁসির সাজাপ্রাপ্ত পবন কুমার গুপ্তার নাবালকত্বের দাবি সংক্রান্ত শুনানি সোমবার হবে সুপ্রিম কোর্টে। দিল্লি হাইকোর্ট এর আগে তার দাবি খারিজ করেছিল। তা চ্যালেঞ্জ করে গতকাল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পবন। তার আবেদন, 2012 সালের ডিসেম্বরে কুকীর্তির সময় তার বয়স 18 বছরের কম ছিল। তাই তার ফাঁসি রদ করে তাকে মুক্তি দেওয়া হোক। এদিকে 20 জানুয়ারি সুপ্রিম কোর্টের শুনানির পর যদি পবনের আবেদন খারিজ হয় তাহলে নিয়মমত তার 14 দিন ফাঁসির সাজার আগে পাওয়া উচিত। ফলে 1 ফেব্রুয়ারি চার দোষীর ফাঁসি আদৌ হবে কিনা তা নিয়ে সন্দেহ।

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...