Saturday, June 13, 2026

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

Date:

Share post:

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায় বেরোনো দুষ্কর হয়ে উঠেছে। উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির (Rain and thunderstorm) ছিটেফোঁটাও নেই। উপরন্ত আইএমডি (IMD) জানিয়েছে, উত্তর, পূর্ব ও উত্তর পশ্চিমের রাজ্যগুলিতে তীব্র তাপপ্রবাহ চলবে। এর মাঝেই খানিকটা স্বস্তির খবর শোনালো আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। দক্ষিণ উপকূলীয় ওড়িশা এবং আশপাশের অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশ ও ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জড়িয়ে বাষ্প ঢুকছে। ফলে মে মাসের শেষে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

উইকেন্ডে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রির কাছাকাছি রয়েছে, যদিও অনুভূত তাপমাত্রা প্রায় ৪৯ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৮ মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের জন্যও রয়েছে। আগামী সপ্তাহের শুক্র-শনিবার নাগাদ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে দুর্যোগ চলবে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...